নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাড়ি ফেরা হলোনা আলীর, কারাগারে সিএনজি চালক

বাড়ি ফেরা হলোনা আলীর, কারাগারে সিএনজি চালক



বাড়ি ফেরা হলোনা আলীর, কারাগারে সিএনজি চালক


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


নিহত আক্তার হোসেন (২৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মো. ফয়েজ উল্যাহর ছেলে। তিনি চাঁদপুর জেলার জামিয়া হাবিবীয়া কওমি মাদরাসার মেসকাত জামাতের ছাত্র ছিলেন।


বুধবার (১৯ জুন) বিকেলের দিকে অভিযুক্ত সিএনজি চালিত অটোরিকশা চালক আক্তার হোসেনকে (২৫) নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরজব্বর টু সোনাপুর সড়কের সুলতান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আলী চাঁদপুরে ঈদুল আজহা উদযাপন করে গতকাল বিকেলে বাড়ি ফিরছেন। যাত্রা পথে নোয়াখালী সদরের সোনাপুর টু চরজব্বর সড়কে সুলতান নগর এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আলীর পায়ে, মাথা ও মুখে গুরুত্বর আঘাত লাগে । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সিএনজি  চালককে আটক পুলিশে সোপর্দ করে। 


চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ছাত্রের বাবা বাদী হয়ে আটক সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

আরও খবর