নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ জেলা সিভিল সার্জনের

অপারেশন থিয়েটার বন্ধ







অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ জেলা সিভিল সার্জনের 





নোয়াখালীর জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ড.মাসুম ইফতেখার।  


বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা সিভিল সার্জন এক লিখিত আদেশে সাউথ বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে বন্ধ রাখার এ নির্দেশ দেন।  


লিখিত আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশির (২৭) সিজারিয়ান অপারেশনের হয়।  এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লায় নেওয়ার পথে মা সহ নবজাতকের মৃত্যু হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন নোয়াখালীর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম পরর্ব্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হইল।  


লিখিত আদেশে আরও বলা হয়, এর ব্যতয় আপনার এবং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯৮২ সালের বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা আইনে বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  


এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ড.মাসুম ইফতেখার বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়।  তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag
আরও খবর