নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালী জেলার বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


নোয়াখালী জেলার  বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউনিয়নে দুলাল চন্দ্র দাস (৫০) নামের এক মাছ ব্যবসয়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শনিবার (১০ জুন) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গিরপাড় গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।


দুলাল চন্দ্র দাস ওই গ্রামের হরলাল চন্দ্র দাসের ছেলে।

নিহতের ভাই প্রাণ চন্দ্র দাস বলেন, আমাদের বাবা-দাদার  মাছের ব্যবসা। সে সুবাদে আমরাও মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। বাড়ির পাশে আমাদের মাছের কয়েকটি প্রজেক্ট রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার  রাতে খাওয়া শেষ করে মাছ পাহারা দিতে পুকুর পাড়ে গিয়ে একটি চেয়ার নিয়ে বসেন দুলাল চন্দ্র দাস। শনিবার ভোর ৪টার দিকে পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন চাচাতো ভাই রতন চন্দ্র দাস।

প্রাণ দাস আরও বলেন, দুলাল দাদা সহজ-সরল ও ভালো লোক ছিলেন। উনার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নেই। কিন্তু কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছে না। এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঔক্য পরিষদের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য অ্যাডভোকেট পাপ্পু সাহা বলেন, আমি আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আমি বাকরুদ্ধ। নিহতের পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।


ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে চেয়ারে বসা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে সকালে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও খবর