নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা পরিবারকে অচেতন করে মালামাল লুট


বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম ও তার মেয়ে সুমাইয়াকে খাবার সঙ্গে নেশাদ্রব্য খাওয়ায়ে অচেতন করে ঘর থেকে স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।


বৃহস্পতিবার (১৮ মে) রাতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।


শুক্রবার (১৯ মে) সকালে অসুস্থ্ অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামের বাসিন্ধা। তার মেয়ে সুমাইয়া উপজেলা স্বাস্থ্য সহকারী পদে কর্মরত রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধার ভাই আজাদ বলেন, পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় বাবা-মেয়ে ঘরে একা ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। সকালে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।স্থানীয়দের ধারণা, গভীর রাতে কোনো সংঘবদ্ধ দুর্বৃত্তের দল ঘরে থাকা খাবার বা ঘুমে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে নেশাদ্রব্য দিয়ে অচেতন করে। পরে তারা ঘরে থাকা আলমেরি ভেঙে স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম হার্টের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন। এখন তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।


হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার মানছুর উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা নুর ইসলাম ও তার মেয়েকে স্বজনরা সকালে হাসপাতালে আনে। তাদের দু’জনকে নেশাজাতীয় কোনো দ্রব্য দিয়ে অজ্ঞান করা হয়েছে। মুক্তিযোদ্ধার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। উনার মেয়ে শঙ্কামুক্ত হলেও বীর মুক্তিযোদ্ধাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিরে পাঠানো হবে।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর