নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার



নোয়াখালী জেলার  বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।   এর আগে,বুধবার দিবাগত রাতে উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্থ ইসমাইলের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।  


গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মো.সাইফুল ইসলাম সোহেল (২৮) একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।  


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও খবর