নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

কাভার্ডভ্যান চাপায় নিহত ১


 

নোয়াখালী জেলার  কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া এলাকায় টোল আদায়ের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপায় সামির হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দিকে করালিয়া চৌধুরী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। 



নিহত সামির হোসেন জেলার কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা টোল আদায় বিটের দায়িত্বে থাকা ফারুক তার ভাগিনা সামিরকে বিটের টাকা সংগ্রহ করতে পাঠায়। রাত পৌনে ৩টার দিকে একটি কাভার্ডভ্যান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে পৌঁছলে টোলের টাকা নেওয়ার জন্য সেটিকে থামানোর চেষ্টা করে সামির। এসময় গাড়িটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে  সামির ও তার সঙ্গে আরও কয়েকজন দুটি সিএনজি নিয়ে ওই কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাওয়া করে চেয়ারম্যান বাড়ির সামনে গতিরোধ করে। ওই সময় সামির সিএনজি থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সামির।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর