নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আমেরিকান প্রবাসী মিজানুর রহমান মিজানকে কোম্পানীগঞ্জে সংবর্ধনা

আমেরিকান প্রবাসী মিজানুর রহমান মিজানকে কোম্পানীগঞ্জে সংবর্ধনা


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সংবর্ধিত হয়েছেন আমেরিকান প্রবাসী, আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক এবং চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন ইউএসএ-এর সভাপতি মিজানুর রহমান মিজান।


শনিবার বিকেলে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের সভাপতি মাইন উদ্দিন শামীম এবং সঞ্চালনা করেন কার্যকরী কমিটির সদস্য গোলাম আজম।


প্রধান অতিথি ছিলেন আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ আলহারুন, সিআইপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী হাজী আবুল কাশেম, চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোঃ শাহজাহান ও চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসাইন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্যাহ দিদার, জামায়াতে ইসলামীর চরহাজারী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুর হোসাইন জীবন,সাবেক মেম্বার আবদুর রহিম, ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক ইমরান হোসেন সাগর, আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ স্বাভাব, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোরছালিন হোসেন শামীম।


বক্তারা মিজানুর রহমান মিজানের প্রবাসে থাকাকালীন মানবসেবা ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও তাঁর উদ্যোগে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর