নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কোম্পানীগঞ্জে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ

রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে বসুরহাট বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। 

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন। তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুশাসিত, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। এই লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হচ্ছে।” 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মনির হোসেন মনির, সদস্য সচিব শাহ আলম, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোরছালিন হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান টিপু এবং যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন। 

কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছি। রাষ্ট্র মেরামত আমাদের সময়ের দাবি, আর এই দাবিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।” 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শিহাব, কামাল উদ্দীন আলো, আলাউদ্দিন জিকু, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন স্বপন, সদস্য সচিব আব্দুল আওয়াল এবং সদস্য কামাল উদ্দীন কামাল।
আরও খবর