নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বসুরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এবং শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ-এর নেতৃত্বে বসুরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজলুল করিম চৌধুরী আবেদ, যিনি নোয়াখালী-৫ আসনের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবদুল মতিন লিটন, সভাপতি, বসুরহাট পৌরসভা বিএনপি। সঞ্চালনা করেন 

বসুরহাট পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময়, ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এবং জনসম্পত্তি শক্তিশালী করার উদ্যোগ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি, শীতকালীন সহায়তা হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়। 


এই অনুষ্ঠানে বসুরহাট পৌরসভা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা শীতের আগমনে স্থানীয়দের শীতবস্ত্র প্রদান করেন। 


বিএনপির নেতারা জনগণের অধিকার আদায়ে ৩১ দফা বাস্তবায়ন নিয়ে সকলের সমর্থন কামনা করেন এবং সামাজিক উন্নয়নের কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

আরও খবর