নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুছাপুর স্লুইসগেইট পুনঃনির্মাণ ও ক্ষতিপূরণের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজীবাসীর প্রাণের দাবী মুছাপুর স্লুইসগেইট পুনঃনির্মাণ এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শনিবার সকালে বসুরহাট জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানীগঞ্জের সর্বস্তরের কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা মুছাপুর স্লুইসগেইটি ভেঙে পড়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, স্লুইসগেইটটি পুনঃনির্মাণ না হলে বর্ষা মৌসুমে এলাকায় আরও ভয়াবহ বন্যা ও নদী ভাঙনের ঝুঁকির সম্মুখীন হবে। স্লুইসগেইটটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য পানির চাপ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে আসছে, কিন্তু বর্তমানে এটি ভেঙে পড়ায় এলাকার অনেকেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বাড়ি ছাড়া হয়েছে কয়েকশ পরিবার। 

বক্তারা আরও জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও পর্যন্ত প্রয়োজনীয় ক্ষতিপূরণ পায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান। 

মানববন্ধনে উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান যে, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন। তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। এই আয়োজনের মাধ্যমে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর মানুষ তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকার বার্তা দিয়েছেন।


আরও খবর