নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোম্পানীগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়ির চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বকভাবে জায়গা-জমি দখল এবং গুম খুন ও হত্যার হুমকি সহ সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ৪ টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার চর পার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ভুক্তভোগী মোঃ আলাউদ্দিন। 

এসময় সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আলাউদ্দিন তার বড় ভাই আব্দুর রহিম মানিক এর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, খরিদ ও ওয়ারিশ সূত্রে ২৭ শতাংশ মালিকানার মাত্র ৩ শতাংশ সম্পত্তি ছাড়া বাকি ২৪% সম্পত্তি বড় ভাই জোরপূর্বক ভাবে দখল করে রেখেছেন। সমাজের শালিশ ও মুরুব্বিদের কোন কথাই তোয়াক্কা না করে টাকার জোর দেখিয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে। 

এছাড়াও বাড়ির উঠোনে জোরপূর্বক ঘর নির্মাণেও তোয়াক্কা করেনি চেয়ারম্যানের নির্দেশনা। সমাধানের কথা বলে আদালতে করা ১৪৪ ধারায় মামলাটিও উঠিয়ে নিতে বাধ্য করেন বড় ভাই আব্দুর রহিম। 

লিখিত অভিযোগে আলাউদ্দিন আরো জানান, বড় ভাই তার টোটাল সম্পত্তি ২৭ লক্ষ টাকা মূল্য ধরে ১৯ লক্ষ টাকা মিথ্যে বায়না পত্র সাজায়, পরে এই মিথ্যে বায়না পত্রের বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯৮ ধারায় মামলা দেয়া হলে আদালত যাচাই-বাছাই করে বায়নাপত্রকে অবৈধ ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই আব্দুর রহীম ছোট ভাই আলাউদ্দিনের উপর প্রতিশোধ নিতে লেলিয়ে দেয় শশুর বাড়ির লোকজন। 

এমতাবস্থায় নিজের ক্রয় ও ওয়ারিশি বৈধ সম্পত্তি এবং বাড়ির চলাচলের পথ উন্মুক্ত করে বসবাসের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানান ভুক্তভোগী আলাউদ্দিন।


এবিষয়ে জানতে সরজমিনে গিয়ে অভিযুক্ত আব্দুর রহিম মানিক কে নাপেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


জবরদখলের বিষয়ে জানতে চাইলে চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী হানিফ জানান,স্থানিয় ৪ মেম্বারসহ দীর্ঘ ১ মাস যাবৎ মাপঝোপ করে উভয়ের জায়গা সিমানা করে দেয়া হয়েছে, এবং অবৈধভাবে বাড়ির উঠোনে তোলা পাকের ঘর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে।


আরও খবর