নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৈশপ্রহরীকে হত্যা করে ৩কোটি টাকার স্বর্ণ লুট

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে প্রায় ৩কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাত দল।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের ভারি অস্ত্রের আঘাতে শহিদ উল্যা (৬০) নামে একজন নৈশপ্রহরী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে চাপরাশিরহাট বাজারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাতে বাজার পাহারা দেন পাঁচজন নৈশপ্রহরী। রাত সাড়ে ৩টার দিকে ২০-২৫ জনের একদল ডাকাত একটি পিকআপভ্যান নিয়ে চাপরাশিরহাট পশ্চিম বাজার আসে। এ সময় তারা তিনজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে এবং তাদের মুখে কস্টেপ লাগিয়ে দেয়। কিন্তু ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি করতে গেলে নৈশপ্রহরী শহিদ উল্যার মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে ডাকাত দল। পিটিয়ে আহত করে বেঁধে রাখা হয় অপর দুজনকে।

বিষয়টি টের পেয়ে বাজারে থাকা দুজন সিএনজিচালক বের হয়ে এলে তাদেরও মারধর করে বেঁধে রাখা হয়। পরে বাজারের মা-মনি জুয়েলার্স ও নূর জুয়েলার্সের লকার ভাঙচুর করে তার ভেতর থেকে কয়েকশ ভরি স্বর্ণ এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় দোকানগুলোতে ব্যাপক ভাঙচুর করা হয়।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর