নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোম্পানীগঞ্জে ছেলের সম্পত্তির অংশিদারীত্বের দাবীতে মায়ের সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একমাত্র ছেলের মৃত্যুর পর থেকে ভরণপোষণ না পেয়ে সম্পত্তির অংশিদারীত্বের দাবীতে সংবাদ সম্মেলন করেন বৃদ্ধা মা। সোমবার বিকেল ৫ টায় উপজেলার বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ডের মাষ্টার আবদুস সোবহানের বাড়িতে মৃত হারুনুর রশিদের স্ত্রী হোসনে আরা বেগম (৮০) তার একমাত্র ছেলে মরহুম ইমামুর রশিদ জাহাঙ্গীরের রেখে যাওয়া সম্পত্তির ৬ ভাগের ১ অংশের দাবীতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৃদ্ধা হোসনে আরা বেগম বলেন, আমার একমাত্র ছেলে ইমামুর রশিদ জাহাঙ্গীরের মৃত্যুর পর ঢাকায় বসবাসরত তার স্ত্রী সুরাইয়া পারভীন (৫৬) ছেলের রেখে যাওয়া ৩ একর ৩২ ডিং সম্পত্তি, মৎস ও গরুর খামার দীর্ঘদিন যাবৎ জৈনক ব্যক্তির নিকট ভাড়া প্রদান করে একাই ভোগ করে আসছেন। স্বামী ও ছেলেকে হারিয়ে বৃদ্ধ বয়সে তিনি নিশ্বঃ ও অসহায়েত্বের জীবন যাপন করছেন। এমতবস্থায় ছেলের রেখে যাওয়া সম্পত্তি থেকে কোনো প্রকার ভরণ-পোষণ ও আর্থিক সহযোগিতা না পেয়ে নিরুপায় হয়ে সম্পত্তির ৩২ শতাংশ বছরে ৪০হাজার টাকা হারে আমার দেবর আবুল হোসেন মানিকের নিকট ৩শত টাকার স্ট্যাম্পের মাধ্যমে লীজ প্রদানের চুক্তি করে নোটারী পাবলিক করা হয়। হোসনা আরা বেগম আরও বলেন, আমার ছেলের সম্পত্তির উপর বেশ কয়েকটি ভাড়া বাসা রয়েছে। বাসাগুলোর ভাড়া গত ২ বছর যাবত সুরাইয়া পারভীন একাই ভোগ করে আসছেন। সম্পত্তির বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে প্রতিনিয়ত অশ্রাব্য ভাষায় গালমন্দ করে বিভিন্ন ভাবে হামলা-মামলার হুমকি ধমকি প্রদান করেন ছেলের স্ত্রী সুরাইয়া পারভীন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসাইন আরজু,আবদুল মমিন, আবুল হোসেন মানিক, ডাঃ রুহুল আমিন,আয়েশা আক্তার ছিদ্দিকা ও নিলুফা ইয়াছমিন প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে সুরাইয়া পারভীন মুঠো ফোনে জানান, আমার স্বামীর অবর্তমানে আমি ও আমার ছেলে মেয়েরা সম্পত্তির মালিক। এছাড়াও আমার ঘরে ২৮ বছরের একজন প্রতিবন্ধি মেয়ে সন্তান রয়েছে। এখানে কেউ যদি অন্যায়ভাবে আমার স্বামীর রেখে যাওয়া গরুর খামার, মৎস খামার ও অন্যান্য সম্পত্তি কারও নিকট ভাড়া বা লীজ দিয়ে থাকে আমি তার বিরুদ্ধে প্রতারণার মামলা ও ফৌজদারী আদালতের আশ্রয় নিব।

আরও খবর