নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিয়ামতপুরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত


নিয়ামতপুরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  ৩১ জানুয়ারী মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমূখ।মাসিক আইন শৃংখলা সভা ও মাসিক উপজেলা সমন্বয় সভা অজ্ঞাত কারণে এবারও উপজেলা সকল ইউনিয়ন চেয়ারম্যান বর্জন করেছে।

সভায় ট্রান্সফরমার চুরি, মিটার চুরি, সড়ক দূর্ঘটনা বিষয়ে নিয়ে উপস্থিত সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন আশ^াস প্রদান করেন।

একই সাথে উপজেলার সমন্বয় সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর