নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিয়ামতপুরে সাংবাদিকের উপর হামলা ৮ দিনেও কোন পদক্ষেপ গ্রহন করেনি পুলিশ প্রশাসন

নিয়ামতপুরে সাংবাদিকের উপর হামলা

৮ দিনেও কোন পদক্ষেপ গ্রহন করেনি পুলিশ প্রশাসন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আমার উপর রাতের অন্ধকারে বাড়ীতে এসে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি সাংবাদিক হিসাবে আইন পদক্ষেপ নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগে ৮টি অতিবাহিত হয়ে গেলেও অদৃশ্য কারণে পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি। আমরা আইনের এবং দেশের সেবক হওয়া সত্তে¡ও যদি আমরাই বিচার না পাই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা। আক্ষেপের সহিত এমনটাই অভিযোগ করছিলেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক উত্তরা প্রতিনিধির নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি ও নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ।

নিয়ামতপুর আইডিয়াল স্কুলের ভূয়া তথ্য দিয়ে প্রচার প্রচারণা করার একটি সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় ঐ স্কুলের এক অংশের মালিক রাজু, প্রধান শিক্ষক মিজানুর রহমান ও সহকারী শিক্ষক হুমায়ন কবির রাতের অন্ধকারে উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদর বাড়ীতে গিয়ে বাইরে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ এক পর্যায়ে বেধড়ক মারপিট করে। পরে এলাকাবাসীর এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরদিন ৫ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ দালে কারলেও আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেনি।

এ বিষয়ে উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, আমরা তো আর তাদের মত সন্ত্রাসী হতে পারি না। বা সম্ভবও না। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের কাছে শরণাপূর্ণ হয়েছি। কিন্তু অভিযোগ দেওয়ার ৮ দিন পার হয়ে গেলেও পুলিশ প্রশাসন সামান্যতম পদক্ষেপ গ্রহন করেনি। আমরা এমনটি আশা করিনি।

উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ বলেন, আইডিয়াল স্কুলের মালিক রাজু আহমেদ, প্রধান শিক্ষক মিজানুর রহমান ও সহকারী শিক্ষক হুমায়ন কবির সন্ত্রাসী রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দার আমাকে বাড়ী থেকে ডেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাদের কর্মকান্ডে কিছু ভিডিও আমি রেখেছি। সব কিছু পুলিশ প্রশাসনকে জানানোর পরেও তারা এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেনি।

এ বিষয়ে অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ বলেন,  কোন সময় ক্ষেপন হয়নি। আমি তো উভয় পক্ষকে বলেছি, যেহেতু বিষয়টি নিজেদের মধ্যে তাই যদি বসে সমাধান করা যায়। তারা যদি মিমাংসা করতে ব্যর্থ হয় তাহলে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Tag
আরও খবর