নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পথরোধ করে হামলা, গুরুতর আহত জনি

পথ রোধ করে হামলা


নওগাঁয় দূর্বত্তদের হামলায় জনি (৩৫) নামের এক যুবক গুরুতর  আহত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে নওগাঁ-সান্তাহার সড়কের হোটেল মল্লিকা ইন নামক স্থানে ৮-১০ জন মাক্স ও হেলমেট পড়ে তার উপর হামলা চালায়। এতে সে আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


আহত জনি পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহারের ব্যবসায়ী মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে। এবং নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণের ভাই ব্যবসায়ী ভিষাণের জামাই। এছাড়া জনি ঠিকাদারী ব্যবসায়ের সাথে জড়িত বলে জানা গেছে।


জানাযায়, বুধবার রাত ৯ টার দিকে জনি কাজ শেষে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিল। নওগাঁ-সান্তাহার সড়কের মল্লিকা ইন হোটেলের সামনে পৌঁছলে হেলমেট ও মাক্স পরিহিত ৮-১০ জন মোটরসাইকেল দিয়ে তার মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এরপর তার ওপর অতর্কিত হামলা ও উপর্যপুরি আঘাত করে। এতে তার এক হাত ও এক পা ভেঙে গেছে বলে স্থানীয়রা তাৎক্ষণিক মনে করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জানতে চাইলে আহত জনির ভাই সনি মুঠোফোনে বলেন, আমার ভাই গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল। নওগাঁ-সান্তাহার রোডের হোটেল মল্লিকা ইন নামক স্থানে পৌঁছলে হঠাৎ ৮-১০ জন মাক্স পরিহিত আমার ভাইয়ের পথরোধ করে মারপিট করে। হাত ও পা ভেঙে গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে অনেক ইনজুরি হয়েছে। শত্রুতা বা কি কারনে অথবা কাউকে চিনতে পেরেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে আমরা সদর হাসপাতালে তার চিকিৎসা নিযে ব্যস্ত অছি। এবিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।


হামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গফুর মুঠোফোনে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে আহত জনিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর