নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নওগাঁয় লাইসেন্স না থাকায় ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সিলগালা

নওগাঁয় লাইসেন্স না থাকায় ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


নওগাঁ:

নওগাঁয় লাইসেন্স ছাড়াই ল্যাব পরিচালনার অভিযোগে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের চকএনায়েত এলাকায় অবস্থিত ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ।


অভিযান শেষে সন্ধ্যায় মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে গেলে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র দেখাতে বললে ওই প্রতিষ্ঠানের মালিক নাজনীন নাহার নিসা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চাবি হস্তান্তর করা হয়েছে।


অভিযানে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদসহ পুলিশ লাইনসের চৌকস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।


নওগাঁ প্রতিনিধি। 

৩১/১/২৪

আরও খবর