দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোণায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 31-10-2022 03:10:21 am

প্রতীকী ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত অজ্ঞাত ব্যাক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে স্থানীয় সিএনজি চালকরা এক ব্যাক্তির চিৎকার শুনতে পেয়ে রূপালী ব্যাংকের সামনে থেকে আহত এক অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার করে আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সকালে ওই ব্যাক্তির মৃত্যু হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।


সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রির্পোট করার পর লাশ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে মৃত ব্যাক্তির পরিচয় জানতে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির সাথে হয়তো ধাক্কা খেয়েছিলো। তার শরীরে একটি হাতের আঙ্গুলসহ রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে।



এছাড়াও স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, অজ্ঞাত পরিচয় ব্যাক্তি একজন মানসিক ভারসাম্যহীন (৩৫)। কেন্দুয়া পৌরসভার বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন যাবত নোংরা কাপড় পরিহিত অবস্থায় চলাচল করতে দেখেছেন তারা ওই ব্যক্তিকে। এতে তাদেরব ধারণা ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা কোন কারনে বাড়িঘর বা আত্মীয় স্বজন থেকে বিছিন্ন।


পুলিশ জানায়, ভোর রাতে উপজেলার পৌর এলাকার রূপালী ব্যাংক সংলগ্ন রাস্তার পাশে হঠাৎ চিৎকার শুনতে পায় স্থানীয় সিএনজি চালকরা। তাদের ঘুম ভেঙ্গে গেলে দ্রুত ওই ব্যাক্তিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর



মাদকে অতিষ্ঠ গ্রামবাসী, ঘরবাড়ি ভাঙ্গচুর

১২০৫ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে


নেত্রকোনায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

১২০৫ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে