নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ২০২৪-২৫ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৩ জুলাই কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ কামরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান রিটা আক্তার, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। উপজেলার ১৩ টি ইউনিয়নের ৮০০ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Tag
আরও খবর