নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাসিরনগরে জলবায়ু সহনশীল কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

নাসিরনগর উপজেলা সংবাদদাতা ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ উপজেলা মৎস্য অফিস কমপ্লেক্সে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শুভ্র সরকার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,প্রজেক্টের ফিল্ড কোঅরডিনেটর শফিউল্লাহ সহ সুফলভোগী সদস্যরা। উপজেলায় ১৪ টি সিবিও এর ৩৫০ জন সদস্যের মাঝে প্রত্যেক কে ১০ টি করে মোট ৩৫০০টি (মেহগনি, দেশি নিম, লেবু, আম, পেয়ারা) গাছের চারা বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর