নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বিকাল ৩'০ টায় ঢাকাস্থ জাতীয় শিশুকল্যান পরিষদ হলরুমে সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর। 

সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক নাজমুল কবির এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে উপস্থিত  সদস্যগণ গঠনমূলক আলোচনা সহ মুল্যবান বক্তব্য রাখেন। 

জামালপুর জেলা কমিটির সদস্য গন বিভিন্নরকম দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন। 

বাংলাদেশ গোল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক তালুকদার অতিথির বক্তব্যে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন শীঘ্রই বাংলাদেশ গোল্ড ইন্ডাস্ট্রিজ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করতে যাচ্ছে। 

তালাশ টাইমস এর সম্পাদক মো: ইমরুল হাসান নিজস্ব তহবিল থেকে  আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর এর কাছে সংগঠনের সকল ধরনের প্রযুক্তিগত সরঞ্জামাদি উপহার দেওয়ার প্রস্তাব করেন। 

সভা চলাকালীন সংগঠন এর কার্যনির্বাহী সদস্য,  সিলেট বিভাগীয় প্রধান ও সাংবাদিকদের মুখপত্র"ই-প্রেস নিউজ " এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর প্রতিনিধি  চুড়ান্ত করনের ব্যাপারে সকলের মতামত গ্রহন করেন। 

 বার্ষিক সাধারণ সভা উপলক্ষে উপস্থিতির বক্তব্য ও বিভিন্ন প্রস্তাবনা বিশ্লেষণ করে গত অর্থ বছরের যাবতীয় খরচের হিসাব ও আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট প্রদান করেন সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলার উদ্যোক্তা সাংবাদিক ডা,মো: আজাদ, সিলেট জেলা কমিটির সদস্য ও উদ্যোক্তা  সাংবাদিক রমজান আলী নয়ন,আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নারী উদ্যোক্তা ও ব্র‍্যাক কর্তৃক নির্বাচিত সেরা নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা চৌধুরী সাবানা,  জামালপুর জেলা কমিটির সদস্যগন সহ সংগঠনের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর