নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। মঙ্গলবার (১১এপ্রিল) নরসিংদী পৌরসভা অডিটোরিয়াম এ পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজন হয় দোয়া ও ইফতার মাহফিলের।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু মহোদয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাবু মাখন দাস, প্রধান উপদেষ্টা, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর পরিচালক জনাব মোতালিব হোসেন ভাই।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব সফিকুল ইসলাম রিপন ভাই।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল জেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করেন।
১১৯২ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১১৯৫ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১২০৪ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২০৫ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২০৬ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২০৬ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২০৭ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১২০৮ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে