নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়িয়ায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সুরেশ্বর বাজার থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মেইন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় পরিণত হয়।

প্রতিবাদ সভায় বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নান্নু মাঝি, দেলোয়ার হোসেন মাঝি ও দুলাল মৃধা এবং সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাড়ি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, ঘড়িষার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইমরান চৌকিদার, ইউনিয়ন যুবদল নেতা পলাশ রাড়ি, সারফিন খান, যুবদলের সাবেক প্রচার সম্পাদক আকরাম বেপারী, সাবেক ইউনিয়ন সেক্রেটারি জসিম ঢালী, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোল্লা এবং ইউনিয়ন যুবদল নেতা মুন্সী দিদার ও সুমন লস্কর বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নেন।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম পাভেল, বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক বাহান উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপিকে দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। জনগণের পক্ষে যারা কাজ করছে, তাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে এর জবাব দেবে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

Tag
আরও খবর