জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী জসিম ঢালীর নিজ বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর আয়োজিত এ উঠান বৈঠকটিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সীমিত পরিসরের এই উঠান বৈঠকটি মানুষের বিপুল উপস্থিতিতে একপর্যায়ে জনসমাবেশে রূপ নেয়।

​ঘড়িষার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন। হাজারো মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো বৈঠকস্থল। উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালী বলেন, “ঘড়িষার আমার জন্মভূমি, এখানেই আমার শিকড়। এই মাটির মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং জীবনের শেষদিন পর্যন্ত থাকতে চাই। চেয়ারম্যান পদ আমার কাছে কোনো ক্ষমতার উৎস নয়, বরং এটি জনগণের সেবা করার একটি আমানত। আপনারা যদি আমাকে সেবার সুযোগ দেন, তবে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ঘড়িষারকে একটি আধুনিক, সুশাসিত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

​বক্তব্যে তিনি এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তি ‘জলাবদ্ধতা’ নিরসনে অবহেলিত ও ভরাট হয়ে যাওয়া খাল-নালাগুলো দ্রুত পুনর্খনন ও সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি দেন। এছাড়াও ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ হয়রানিমুক্ত হিসেবে গড়ে তোলা, গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগের উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুব্যবস্থা করা এবং অসহায় ও নারীদের সামাজিক সুরক্ষায় কাজ করার রূপরেখা তুলে ধরেন।

​উক্ত বৈঠকে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ মুরব্বি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা জসিম ঢালীর অতীত সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে আসন্ন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

​অনুষ্ঠানে নড়িয়া উপজেলা ও ঘড়িষার ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের এমন অভূতপূর্ব ঢল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচন ঘিরে জসিম ঢালীর সুদৃঢ় জনপ্রিয়তারই জানান দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা।

Tag
আরও খবর