নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর গ্রামে সুরেশ্বর ফাউন্ডেশন-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ তপু রায়হান বলেন," ২০২০ সালে আমাদের এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শুরু থেকেই আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা প্রতিবছর ঈদ উপহার সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি গিয়ে পৌঁছে দেই। এবারও তাই করা হবে। আমাদের অন্যতম প্রকল্প ‘সাবলম্বী প্রকল্প’, যার মাধ্যমে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে আমরা কাজ করে যাচ্ছি। এ প্রকল্পের আওতায় অসহায় মানুষকে সেলাই মেশিন, অটোরিকশা, গৃহপালিত পশু দেওয়া হয় এবং যার যে কাজে দক্ষতা আছে, তাকে সেই অনুযায়ী সাহায্য করা হয়।"

ফাউন্ডেশনের সহ-সভাপতি মনসুর আলী মৃধা বলেন," আমাদের মূল লক্ষ্য হলো অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। শুধু ঈদেই নয়, বরং সারাবছরই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা চাই, তারা সাহায্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াক। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাব, যাতে সমাজের প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারে।"

প্রতিষ্ঠাতা সদস্য ও ইতালি প্রবাসী সেলিম হাওলাদার বলেন, "বিদেশে থাকলেও আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। সুরেশ্বর ফাউন্ডেশন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও প্রসারিত হবে, ইনশাআল্লাহ।"

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরেশ্বর ফাউন্ডেশন-এর সহ-সভাপতি মনসুর আলী মৃধা, সেক্রেটারি মোঃ তপু রায়হান এবং প্রতিষ্ঠাতা সদস্য ও ইতালি প্রবাসী সেলিম হাওলাদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘড়িষার ইউপি সদস্য নাসিমা আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুরেশ্বর ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুরেশ্বর ফাউন্ডেশনের এই উদ্যোগ এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

Tag
আরও খবর