নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়িয়ায় বেগম জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসা ছাত্রীদের দোয়া

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহির কুশিয়া সুফিয়া বেগম মহিলা মাদ্রাসার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বাদ যোহর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর জেলা সভাপতি শফিকুর রহমান কিরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মোঃ সেলিম মৃধা এবং সঞ্চালনা করেন নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন, "বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তার মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

মাদ্রাসার ছোট ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা এ দেশের ভবিষ্যৎ। তোমাদের ছোটবেলা থেকেই ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। পড়াশোনা এবং দোয়া-ইবাদত নিয়মিত চালিয়ে যাও। বড় হয়ে তোমরা সবাই আল্লাহর পথে চলবে এবং সৎ মানুষ হয়ে সমাজের সেবা করবে। সবসময় ভালো কাজে মন দেবে এবং মা-বাবার কথা শুনবে। মনে রাখবে, তোমাদের মাধ্যমে আমাদের দেশ আরও সুন্দর হয়ে উঠবে।"

এছাড়া তিনি বেগম সুফিয়া বেগম মাদ্রাসার দ্বিতীয় তলার ভবনটি বেগম জিয়ার নামে নামকরণ করার প্রস্তাব রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাষ্টার শাহিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, জুয়েল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান হরমুজ মুন্সী, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা হক মনি, ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকদার, মনির হাওলাদার, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল খান, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার হেলালউদ্দিন, ঘড়িষার ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম ঢালী, শহীদ জিয়া পরিষদের সভাপতি আলাউদ্দিন মোল্লা, সেচ্ছাসেবক দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক সজিব হাসান বাবু, ঘড়িষার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জীবন মোল্লা, ছাত্রদলের সভাপতি ইমরান সরদার,  নড়িয়া কলেজ শাখার সভাপতি রাজন মাহমুদ, সাবেক ছাত্রদল সভাপতি চরআত্রা ইউনিয়ন  রাজন মুন্সী, ইউক্রেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার ছোট ছাত্রীদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।.

আরও খবর