দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা কলেজ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া



আজ ১২ ই জানুয়ারি ২০২৩ তারিখে ঢাকা কলেজ  ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র ও সকলের পরিচিত মুখ এহতেশামুর রহমান শোভনের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।


উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সন্মানিত অধ্যক্ষ প্রফেসর জনাব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জনাব এ.টি.এম. মইনুল হোসেন এবং শিক্ষক পরিষদের সন্মানিত সাধারণ সম্পাদক ও সহযোগি অধ্যাপক ড. মোঃ কুদ্দুস শিকদার।


এছাড়াও উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফেরদৌসী আমিন সহ ইতিহাস বিভাগের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন গাইবান্ধা থেকে আগত শোভনের বাবা। প্রধান অতিথি তার বক্তব্যে শোভনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং শোভনের মর্মান্তিক দূর্ঘটনা সবাইকে স্মরণ করিয়ে সর্তক করেন সকল শিক্ষার্থীদের। বাইক চালানোর ক্ষেত্রে সর্বোচচ সতর্কতা অবলম্বনে তিনি সবাইকে পরামর্শ দিয়ে সকল শিক্ষার্থীর সুন্দর জীবন তিনি প্রত্যাশা করেন। এরপর দোয়া ও মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


উল্লেখ্য যে, গত ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখে শোভন তার নিজ জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাইক দূর্ঘটনায় মর্মান্তিক ভাবে আহত হন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইতিহাস বিভাগের এই মেধাবী শিক্ষার্থী। এহতেশামুর রহমান শোভন ঢাকা কলেজ ইতিহাস বিভাগের  ২০১৯-২০ সেশনের (২৬ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলো।

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে





নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৯ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে