নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না: ডা. শফিকুর রহমান

আমাদের তৎকালীন জামায়াতের আমীর গোলাম আযমের বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা করে শহরের এক গডফাদার নারায়ণগঞ্জের সড়কে ৭২ ফিট লম্বা ব্যনাার টানিয়েছিল। ডিসি, এসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন আমার বিরুদ্ধে খুনের অগ্রীম মামলা করে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আযম সাহেব মারা যান। গডফাদার আজ কোথায়? নারায়ণগঞ্জে নেই। এতো অহংকার দাম্ভিকতা ভালো না। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না। তাহলে দুনিয়াতেই তার করুণ পরিণতি ভোগ করতে হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে সকাল ৯ টায় জনসভার কার্যক্রম শুরু হবার কথা থাকলেও জনসভা স্থলে ফজরের পর থেকে আশেপাশের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আসা শুরু করে এবং যার প্রেক্ষিতে বেলা ৮ টার আগেই এই পৌর স্টেডিয়াম টি লোকে লোকারণ্য হয়ে যায়। স্টেডিয়ামের বাইরেও প্রচুর নেতা কর্মী আশেপাশের এলাকা জুড়ে অপেক্ষারত ছিলো স্টেডিয়ামে ঢোকার জন্য। ডা: শফিকুর রহমান তার বক্তব্যে বিগত সরকারের সময়ে নারায়ণগঞ্জ সহ সারাদেশে তাদের নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন, কোন সভা সমাবেশ করতে না দেয়া এবং সবগুলো দলীয় কার্যালয় বন্ধ করে দেয়া হয় বলে জানান। একইসাথে আজকের সমাবেশে ব্যপক জনাসমাগমের কারণে আগত সকলকে ধন্যবাদ জানান। মাঠে লোক সংকুলান না হওয়ায় পরবর্তীতে জামায়াতে ইসলামীর সরকার ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে রাজনৈতিক সভা সমাবেশের জন্য বিশাল মাঠ তৈরি করা হবে। একইসাথে আগামীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হলে শিক্ষাব্যবস্থা নিয়ে তাদের সরকার সবার প্রথমেই কাজ শুরু করবে এবং দক্ষ জনশক্তি গঠনে কাজ করবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ তৈরি করার ব্যাপারেও ডা: শফিকুর রহমান আশা ব্যক্ত করেন। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা অঞ্চল দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন প্রমুখ।
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে