নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষষ্ঠিত, চর মল্লিকপুর ও ভাটপাড়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।



নড়াইলের লোহাগড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় লোহাগড়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম। সভা পরিচালনা করেন এসআই তারক বিশ্বাস।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল ইসলাম।


এ সময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


সভায় বক্তারা বলেন, লোহাগড়ায় সাম্প্রতিক সময়ে চরমল্লিকপুর ও ভাটপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সহিংসতা দেখা দিয়েছে, তা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সামাজিক সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মোল্যা, ইমাম মোস্তফা কামাল, হাফেজ আব্দুর রহমান, ফেরদৌস শেখ, ইকরাম মৃধা, মশিয়ার রহমান ও মো. সিরাজুল ইসলামসহ আরও অনেকে সভায় বক্তব্য রাখেন।



সভায় বক্তারা লোহাগড়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  এ সময় সাবেক যুবদল নেতা নিয়ামত মোল্লা পুলিশ সুপারের কাছে ১০নং কোটাকোল ইউনিয়ন এর সহিংসতা নিরোসন এর জন্য পুলিশ সুপারের কাছে অনুরোধ করেন।

আরও খবর







নড়াইলে ছাত্রদলের সাতটি ইউনিট কমিটি বিলুপ্ত

৩২৩ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে