নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নড়াইলে দুই সোনালী অতীতের ফুটবল লড়াইয়ে যশোরের জয়

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 12-08-2022 03:51:48 pm

নড়াইলে দুই সোনালী অতীতের ফুটবল লড়াইয়ে যশোরের জয়

 

।। কার্ত্তিক দাস,নড়াইল।।

 

আবারো ছন্দময় ফুটবল খেলা উপভোগ করলেন দর্শকরা। কখনো ছোট ছোট পাসে আবার কখনো লম্বা পাসে ফুটবল খেলে দর্শকদের মাতিয়ে রাখেন যশোর এবং নড়াইল জেলার সাবেক কৃতি ফুটবলাররা। যার নামকরণ করা হয়েছে সোনালী অতীত ক্লাব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পূত্র দেশ বরেণ্য প্রয়াত ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই জেলার মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ শুক্রবার বিকেলে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি) প্রবীর কুমার রায় এ প্রতিযোগিতার আয়োজন করেন। খেলায় জাতীয় এবং জেলা পর্যায়ের সাবেক কৃতি ফুটবলাররা অংশ নেন।

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,বাজে নেশা ছেড়ে খেলায় চল। এ শ্লোগানকে সামনে রেখে এ প্রতিযোগতার আয়োজন করা হয়। খেলায় যশোর সোনালী অতীত ক্লাব নড়াইলকে ১-০ গোলে পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইউব খান বুলু,সহকারি সাধারণ সম্পাদক কৃঞ্চপদ দাশ,কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।#

১২/০৮/২২ ছবি আছে।

Tag
আরও খবর