কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নানা আয়োজনে নড়াইলে পালিত হলো চিত্রশিল্পী এস এম সুলতানে ৯৮তম জন্মবার্ষিকী

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 10-08-2022 05:23:06 am

নানা আয়োজনে নড়াইলে পালিত হলো চিত্রশিল্পী এস এম সুলতানে ৯৮তম জন্মবার্ষিকী

কার্ত্তিক দাস নড়াইল


আজ বুধবার (১০ আগষ্ট) ছিল বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী। দিবসটি পালনে জেলা প্রশাসন এবং এস,এম সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শিল্পীর সমাধি চত্বরে কোরআনখানি,পুষ্পমাল্য অর্পণ,শিশুদের চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা,দোয়া মাহফিল,ফিরে দেখা সুলতান অডিও ভিডিও কক্ষ  উদ্বোধন। ফুলে ফুলে ছেয়ে যায় শিল্পীর সমাধিস্থল।

ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে নানা শ্রেণি পেশার সুলতান প্রেমি সুলতান কমপ্লেক্স চত্বরে জড়ো হতে শুরু করে। 

শিল্পীর জীবনী ও তার চিত্রকর্মের দূরদর্শিতা এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সুলতান কমপ্লেক্স চত্বরের শিশুস্বর্গ ভবনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) প্রবীর কুমার রায়সহ প্রমুখ ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।#

জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান বক্তব্যে বলেন,শিল্পী সুলতান তাঁর জীবনের মূল সুর-ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। আবহমান বাংলার সেই ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তাঁর শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তাঁর ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণপ্রাচুর্যের পাশাপাশি শ্রেণির দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে। তার ছবিগুলোতে বিশ্বসভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামের মহিমা উঠে এসেছে এবং কৃষককে এই কেন্দ্রের রূপকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।
১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল পৌর সভার মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র রাজমিস্ত্রির ঘরে জন্ম নেন এস এম সুলতান । তার ডাক নাম ছিল লাল মিয়া । জীবদ্দশাতেই কিংবদন্দি হয়ে ওঠা সুলতান ভিন্ন বৈশিষ্ট্যের ছবি একে সারা বিশ্বে রীতিমত হইচই ফেলে দেন । একমাত্র তিনিই প্রথম এশীয় , যার আকা ছবি পাবলো পিকাসো , সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়েছে । মাত্র ২৫ বছর বয়সে তার এই ছবিগুলো প্রদর্শিত হয় লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট ও লেইস্টার গ্যালারিতে ।
সুলতান তার চিত্রকর্মের জন্য অনেকগুলো জাতীয় ্ও আর্ন্তজাতিক পুরস্কার পেয়েছেন । এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যান অব দ্য ইয়ার , একই বছর ২১শে পদক , ৮৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আর্টিস্ট ইন রেসিডেন্স , ৯৩ সালে স্বাধীনতা পদক এবং ৯৯ সালে চারুকলা ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তিতে সম্মাননা (মরণোত্তর) পদক উল্লেখযোগ্য।#

কার্ত্তিক দাস নড়াইল

১০/৮/২২ ছবি আছে।

 

 

 

Tag
আরও খবর







নড়াইলে ছাত্রদলের সাতটি ইউনিট কমিটি বিলুপ্ত

৩২৩ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে