নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাঙ্গলকোটে বিদেশী মদ এবং গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

‎কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের তিন টিম পৃথক অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ‎ ‎আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াদ হোসেন (২৪), একই গ্রামের মমতাজ মিয়ার ছেলে কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের নয়ন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের আব্দুর রহমান স্ত্রী শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের আলা উদ্দিনের ছেলে হৃদয় (২৬) ও নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে হিফজুর রহমান (৩২)। ‎ ‎জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের মাদক ব্যবসায়ী মীর কাশেমকে এলাকাবাসী ধাওয়া করলে তার বাড়ীর সামনে মাদক রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তথ্যে মতে পুলিশ ওই এলাকা থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারের পাশে এসআই কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশি মদ, ১৩ ক্যান বিয়ার ও একটি সিএনজি জব্দ করা হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অপরদিকে পেরিয়া ইউনিয়নের মুন্সি কলমিয়া গ্রামের ভুট্টোর হালিম দোকানের সামনে থেকে এসআই অঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং এবং নারীসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়। ‎ ‎এবিষয়ে থানার অফিসার ইনচার্জ অরিফুর রহমান বলেন, অভিযান চালিয়ে মাদকসহ সাতজন ব্যবসায়ীদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Tag
আরও খবর