নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের

জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীদের, জামায়াতকে ভোট দেওয়া বিএনপি নেতাকর্মীদের স্ত্রীদের তালাক দিতে বলেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে তার এমন বক্তব্যের একটি ভিডিও ফুটেজসামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই অংশটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে জানতে বক্তব্য দেওয়া কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার মোবাইলে ফোন করা হলে তার মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


ভিডিওতে এমপি মোবাশ্বের আলমকে বলতে শোনা যায়, আমাকে হাত তুলে সালাম দেন, আমিও কিন্তু হাত তুলে ওয়ালাইকুম সালাম বলব। আমি যা চাই, আমাকে তার কাছাকাছি দিলেও আমি খুশি। বেশি কিছু আমি চাই না। আপনাদের কাছে ঋণী। আবার কিছু মোনাফেকের কাছেও আমি ঋণী আছি। ভোটের দিন কী করেছে জানেন?... (গোপনে কোলাকুলি করার অঙ্গভঙ্গি) এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা। এরা জামায়াতকে অর্থ দিয়েছে অর্থ। নিজের বউ জামায়াতকে ভোট দিয়েছে। শেষ করে এখানে ইফতার খেতে এসেছে। তুই কচুগাছের লগে হাসি (ফাঁসি) দি মইত্তি হারোস না (মরতে পারোস না)? তুই বেডি এগার লগে ঘর করোস কেন্নে (তুই এ নারীর সাথে ঘর করিস কীভাবে)।’


তিনি বলেন, কয় আই কিত্তাম, হেতি কতা দিয়ালাইছে (বলে আমি কী করব, সে কথা দিয়ে ফেলেছে)। তো হেতি রে তালাক দি দে (তাকে তালাক দিয়ে দে)। যে জামাইকে সম্মান করে না, পরিবারকে সম্মান করে না। আমি এর আগে কইছি না? নফল ইবাদত করতে হইলেও তো জামাইয়ের অনুমতি নিতে হয়। আর তুমি ভোট দিয়ালাইছ ৫০০ টিয়ার বিনিময়ে! আর আমগো নেতারা জামাতরে টাকা দিছে আঁর কাছে হেতাগো এসিআর আই গেছে (আমার কাছে তাদের এসিআর এসে গেছে)।  আছে আছে আমার কাছে আছে। দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব আমি জানি।


এমপি মোবাশ্বের আলম বলেন, ‘এখন উনারা কী করে জানেননি? ঢাকা যায়গোই, যাই আঁর লগে সেলফি তোলে (ঢাকা গিয়ে আমার সাথে সেলফি তোলে)। পাপের প্রায়শ্চিত্ত বোলে সেলফি দি অই যাইবো! আঁই এন্নে ধরি (অঙ্গভঙ্গি) কিয়ারে সিটিং তুই ভোটের দিন কোয়ানে আছিলি, অন কতু আইছত (ভোটের দিন কোথায় ছিলি, এখন কোত্থেকে এসেছিস)। হেগুন এলাকায় আই আঁর নামে (ওরা এলাকায় এসে আমার নামে) বদনাম রটায় নেতা খারাপ ব্যবহার করে। এ রকম খারাপ ব্যবহার আমার আজীবন চলবে। আপনাদের কারও সাথে খারাপ ব্যবহার কইচ্ছিনি, তাইলে কার লগে খারাপ ব্যবহার করি, ওই হেতার লগে। যেতে আঁর কেন্দ্র বেচিয়ালাইছে ( যে আমার কেন্দ্র বিক্রি করে দিয়েছে)। মোবাশ্বের অইতো ন কই বীজটা নামাই দিছে। আঙ্গ বোলে (আমাদের নাকি) প্রার্থী ঠিক নাই, প্রার্থীর দরকার কী ধানের শীষ থাকলেই তো অইল। এই বদমাইশ এগুলোরে চিহ্নিত করছি আরও করবো।’

Tag
আরও খবর