দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চরউত্তরবন্দ এম,এইচ,উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে চরউত্তরবন্দ এম, এইচ, উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(২০ মার্চ) চরউত্তরবন্দ এম,এইচ,উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


চরউত্তরবন্দ এম,এইচ,উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ)মো.আবুল হাশেম।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা সুলতানা, চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এহসানুল হক আনোয়ার, আনোয়ার হোসেন শাহিন,পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফা, স্থানীয় চরউত্তরবন্দ বাজার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। 


সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথমেই আলোচনাসভা ও পরে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর প্রদর্শিত হয় ছাত্র-ছাত্রীদের দলগত মনোমুগ্ধকর স্কাউট ও ডিসপ্লে।


বিকালে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।


প্রধান অতিথি )মো.আবুল হাশেম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ, লাল সবুজের পতাকা যার নাম হলো বাংলাদেশ। দেশ প্রেমের কারণে তাঁকে বিভিন্ন সময় দীর্ঘ বছর কারা ভোগ করতে হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। সেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে।

আরও খবর