দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি )জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আশরাফ আলীর  সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন।


এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম , উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন,জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান  মোঃ কামাল উদ্দিন মন্ডল, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টার প্রমুখ। 


সকালে ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় দলগত ডিসপ্লে,স্কাউট, শ্রেণিভিত্তিক ও ছাত্র-ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।


বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

আরও খবর