নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি কাদিরের

১০ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি কাদিরের


১০ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি কাদিরের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো সে।


ময়মনসিংহের নান্দাইলে গরু চুরির এক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী এই আব্দুল কাদির (৫০)।পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সেই সাজা এড়াতে ১০ বছর ধরে পলাতক ছিলেন তিনি। শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরতে সমর্থ হলো।


শুক্রবার (২৭ জানুয়ারি) গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।


শনিবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় আব্দুল কাদিরকে।


আব্দুল কাদির উপজেলার খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র। 


নান্দাইল মডেল থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালে আব্দুল কাদিরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়।

বেশ কয়েকটি গরু চুরির ঘটনায় জড়িত থাকায় মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। জামিনে এসে আত্নগোপন চলে যায় আব্দুল কাদির। পরে আর আদালতে হাজিরাও দেয়নি। এদিকে তার অনুপস্থিতিতে শুনানি শেষে আদালত আব্দুল কাদিরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর সাজাপ্রাপ্ত আব্দুল কাদিরের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু তিনি প্রায়ই স্থান ত্যাগ করায় তাকে ধরা সম্ভব হয়নি। অবশেষে গোপন সংবাদের ভিক্তিতে গত শুক্রবার গভীর রাতে কোনাবাড়ীর আমবাগের একটি চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Tag
আরও খবর