লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

নান্দাইল চৌরাস্তা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৫ আগস্ট) নান্দাইল চৌরাস্তা আঞ্চলিক দলীয় কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বিগ্রেডিয়ার ড. একেএম শামসুল ইসলাম শামস সূর্যের নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।


উপজেলা শ্রমিকদল নেতা শহিদ ভূঁইয়ার সঞ্চালনায় ও নান্দাইল উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 


বক্তারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করেন।

বক্তব্যের পর বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।


আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান, চন্ডীপাশা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মিলন ভূঁইয়া, বাবলু সরকার এবং যুবদল নেতা রাসেল মিয়া, সাব্বির ভূঁইয়া, হাসান ফকির, আরিফ, এমদাদুল, মাজহারুল, হিমেল, মুজিবুর রহমান, হাফিজুল ইসলাম, জিয়াউর রহমান, ছাত্রদল নেতা এনামুল, জুয়েল, সোহাগ প্রমুখ।


অনুষ্ঠানে বিএনপি, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দলীয় প্রধানের জন্মদিন পালন করে। তারই অংশ হিসেবে নান্দাইলে এই আয়োজন করা হয়

আরও খবর