লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

নান্দাইলে মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর ওয়াজ মাহফিল

নান্দাইলে মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর ওয়াজ মাহফিল 


ময়মনসিংহের নান্দাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়বে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গাংগাইল ইউনিয়নে বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থানীয় শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। 


ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। 


ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কুরআন হাদীসের আলোকে ধর্মীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।  তাওহীদ রিসালাত আখেরাত বিষয়ে বক্তব্য রাখেন।  


বয়ান শেষে তিনি ময়মনসিংহ-৯ আসনের এমপি প্রার্থী মুফতি সাইদুর রহমানকে জনতার সামনে পরিচয় করিয়ে দেন।  এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নতুন শতাধিক সদস্য ফুল দিয়ে দলে যোগদান করেন। 


মুজাহিদ কমিটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল আলীম ও নান্দাইল মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা শায়খুল হাদীস নূর মোহাম্মদের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম এবং হযরত মাওলানা মুফতি রেজাউল করীম।


এছাড়া মাওলানা আমরুল্লাহ’র সঞ্চালনায় আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, হযরত মাওলানা মুফতি সাঈদুর রহমান এবং হযরত মাওলানা মুফতি আবুল খায়ের আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।


বাংলাদেশ মুজাহিদ কমিটি একটি ইসলামি সংগঠন যা দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এই আয়োজন স্থানীয় পর্যায়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


মাহফিলে নান্দাইল ও তার প্বার্শবর্তী এলাকা সমূহ হতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি,  স্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


বক্তারা তাদের আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের প্রতি আহ্বান জানান। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর