নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


ময়মনসিংহের নান্দাইলে অত‍্যন্ত আনন্দঘন পরিবেশে মৌলভী বাড়ি মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর দুইটায় শেরপুর গ্রামে মক্তব প্রাঙ্গণে বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম কর্তৃক প্রতিষ্ঠিত রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশনের অধীনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অধ‍্যাপক ড. আমিনুল হক আকন্দ। 


বিশেষ অতিথি ছিলেন বাঁশহাটী উচ্চ বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ। এছাড়া এলাকার বিশিষ্ট ব‍্যক্তিবর্গ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।


খেলা শেষে বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ করেন রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া বেগম।

Tag
আরও খবর