নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত

ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত




ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।


শুক্রবার( ১৯ জানুয়ারি) বিকেল ৩ টায়  জামালপুর জেলার সদর উপজেলার জামালপুর পিটিআই সংলগ্ন মোজাম্মেল হক মাস্টার পাঠাগারে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের জামালপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪-২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়। 


কবি ও শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে পরিবেশ ও সমাজকর্মী মোহাম্মদ এনামুল হক রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও কথাসাহিত্যিক ড. জেবুন নেছা রীনা।


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি,গবেষক ও কথাসাহিত্যিক নাজমা মমতাজ। 


এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কবি ও কথাসাহিত্যিক বিল্লাল মাহমুদ মানিক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার একেএম কামরুল হাসান রিয়েলসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লেখকবৃন্দ।


দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ৭ সদস্যবিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।


সম্মানিত উপদেষ্টামণ্ডলী হলেন মোঃ আমির উদ্দিন,মোঃ আশরাফ আলী, এস.এম.এ. আউয়াল,মোঃ আবুল বাসার, মোঃ এনামুল হক রতন,মাহমুদ হালিম এবং মিনহাজ উদ্দিন স্বপথ।


কার্যনির্বাহী পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও কবি আলী আক্কাছ সভাপতি এবং কবি ও সংগঠক মোঃ পারভেজ সরকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 


এছাড়াও কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি  খন্দকার মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হৃদয় লোহানী, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম তাহের, দপ্তর সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান সরকার, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক মল্লিকা রানী দাস, তথ্য ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক সম্পাদক এরশাদ জাহান।


নির্বাহী সদস্য (১) মাহফিজুল হক এবং  (২) মোঃ নূরে আলম সিদ্দিকী হীরা।


দ্বিবার্ষিক সম্মেলনে কার্যনির্বাহী পরিষদ গঠন শেষে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের সাপ্তাহিক নিয়মিত সাহিত্য আড্ডা চতুরঙ ৪০২ তম আসর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সম্মানিত লেখকবৃন্দ মুক্ত আলোচনা, স্বরচিত পাঠ ও আবৃত্তি করেন।

Tag
আরও খবর