নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাজার পরিদর্শন করলেন নান্দাইলেের ইউএনও অরুন কৃষ্ণ পাল

বাজার পরিদর্শন করলেন নান্দাইলেের ইউএনও অরুন কৃষ্ণ পাল 


নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাচাই,বাজার নিয়ন্ত্রণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে ময়মনসিংহের নান্দাইলে পুরাতন বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল। 


বুধবার (২৭ সেপ্টেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও উপজেলার পুরাতন বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং দোকানিদের সাথে কথা বলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাচাই করেন।


যে সকল দোকানে মূল্য তালিকা সঠিকভাবে নেই তাদের সতর্ক করে দেন এবং প্রত্যেক দোকানে নির্দিষ্টস্থানে স্পষ্টভাবে মূল্য তালিকা লিখতে বলেন।এসময় আলু,পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর যাচাই করা হয়। সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে দ্রব্যাদি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।


নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন,বাজার পরিদর্শনে গিয়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর যাচাই, সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে দ্রব্যাদি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। তিনি নিয়মিত বাজার পরিদর্শন করার কথা জানান।


এর আগে গত দুইদিনে পৃথক দুটি অভিযানে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও বালু তোলার কাজে ব্যবহৃত চারটি সেলু ইঞ্জিন জব্দ এবং এক পেট্রোল পাম্পকে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

Tag
আরও খবর