দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২৫ কেজি ওজনের কাঁঠাল দেখতে উৎসুক মানুষের ভিড়



ময়মনসিংহের নান্দাইলে বীরবেদাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে মো. দুলাল মিয়ার কাঁঠাল গাছে ২৫কেজি ওজনের একটি কাঁঠাল ধরেছে। কাঁঠালটি দেখতে গ্রামের উৎসুক মানুষ ভিড় করছে। অনেকে কাঁঠালের ছবি তুলেছেন। কেউ কেউ আবার কাঁঠালের সঙ্গে সেলফি তুলেছেন।


জানা যায়, গত রবিবার (৪ জুন) দুলাল মিয়া গাছ থেকে কাঁঠালটি পাড়েন। এসময় আকৃতির চেয়ে ওজন বেশি মনে হওয়ায় তা দাঁড়িপাল্লায় ওজন করে দেখা গেছে কাঠালটির ওজন ২৫ কেজির উপরে। তিনি পাকার জন্য কাঁঠালটি রেখে দিয়েছেন বাসায়।


কাঁঠালের মালিক মাইক্রো চালক মো.দুলাল মিয়া জানান,গাছ থেকে কাঁঠালটি পাড়ার পর ওজন করে দেখা যায়,এটির ওজন ২৫ কেজি। এতো বেশি ওজনের কাঁঠাল এর আগে তিনি দেখেননি।তবে গত বছর একই গাছ থেকে ২৩ কেজি ওজনের কাঁঠাল তিনি বিক্রি করেছিলেন।এবারো তিনি ২৩ কেজি ওজনের একটি কাঁঠাল ৬ শত টাকায়  বিক্রি করেছেন।


মো.দুলাল মিয়া বলেন,আমার বাগানে ৫০ থেকে ৬০টি কাঁঠাল গাছ রয়েছে। পর্যাপ্ত কাঁঠাল ধরেছে। তিনি জানান,গত কয়েক বছর ধরে গাছটিতে কাঁঠাল ধরছে। তবে সবগুলো কাঁঠালই ২০ কেজির উপরে ছিল। এবারো গাছে ৮ থেকে ১০টি কাঁঠাল ধরেছে। সবগুলি কাঁঠালই বড় আকৃতির হয়েছে।তবে দুটি কাঁঠাল খুবই বড় আকৃতির হয়েছে। ফলে তা গাছ থেকে পেড়ে ওজন করে দেখা যায় এটি ২৫ কেজির উপরে।কাঁঠালটি দেখতে গত কয়েকদিন ধরে তার বাড়িতে অনেক কৌতুহলি মানুষ ভিড় করছে বলে তিনি জানান। 


কাঁঠাল দেখতে উৎসুকদের মধ্যে পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা জানান,এত বড় কাঁঠাল এর আগে দেখিনি। তাই দেখতে এলাম।


স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন  বলেন,আমি কাঁঠাল দেখতে গিয়েছিলাম। এই কাঁঠাল দেখতে দুলালের বাড়িতে প্রতিদিন মানুষ ভিড় করছেন। ছবি তুলেছেন। এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়েছেন।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কাঁঠাল একটি যৌগিক ফল। কাঁঠালের ভালো জাত ও উর্বর মাটির কারণে আকার অনেক সময় বড় হয়ে থাকে। নান্দাইলের মাটি উর্বর হওয়ায় প্রচুর কাঁঠাল ফলে।

Tag
আরও খবর