দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রেমিকার চাচার কুপে প্রেমিকের চাচাতো ভাই গুরুতর আহত,আটক ৩


ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের চাচাতো ভাই আমিনুল ইসলাম (২২)কে বাড়িতে ডেকে নিয়ে কুপালো প্রেমিকার চাচা আবুল কালাম ওরফে হিরাম মাস্টার। 


সোমবার (১ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।


বর্তমানে গুরুতর আহত আমিনুল ইসলাম আশংকাজনক অবস্থায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা শিক্ষক আবুল কালাম ওরফে হিরাম মাস্টার, মাস্টারের পুত্র অমিত ও স্ত্রী রওশন আরাকে ঘরের ভিতর আটক করে। 


পরে নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


স্থানীয় সূত্রে জানাগেছে, আহত আমিনুল ইসলাম সিংদই মধ্যপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র। সে খোকন মিয়ার পুত্র তুহিনের আপন চাচাতো ভাই।


দীর্ঘদিন যাবত তুহিন (১৯) এর সাথে একই গ্রামের মৃত আঃ বারেকের পুত্র সুনু মিয়ার কন্যা সারমিন আক্তার (১৫) প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা দুইজনেই সম্পর্কে প্রতিবেশী চাচাত ভাই-বোন হয়। গত ৪/৫দিন পূর্বে তারা পালিয়ে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে গতকাল রোববার মেয়ের পরিবারের সদস্যরা ছেলের বাড়িতে গিয়ে বাড়ি-ঘরে আগুন লাগানো সহ খুন করার হুমকী দেয়।


এতে আমিনুল ইসলাম প্রতিবাদ করায় সারমিন আক্তারের আপন চাচা হাওলাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম ওরফে হিরাম মাস্টার খুবই ক্ষিপ্ত হন। সোমবার সকালে তুহিনের চাচাতো ভাই আমিনুল ইসলাম বাড়ি থেকে দোকানে যাবার পথে হিরাম মাস্টার তাঁকে বাড়িতে ডেকে এনে ছুরিকাঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। 


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর