দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নান্দাইলে স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮তম জন্ম জয়ন্তী উদযাপন


ময়মনসিংহের নান্দাইলে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।


হোমিও ডক্টরস এসোসিয়েশন (হোডা)এর আয়োজনে শনিবার(২৯এপ্রিল)নান্দাইল বিআরডিবি হল রুমে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। নান্দাইল হোমিও ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা:জামাল আহম্মেদ খানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ময়মনসিংহ জেলা হোমিও এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান রুমেল,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,ময়মনসিংহ জেলা হোমিও এসোসিয়েশনের সদস্য ডা:সাইদুর রহমান, হোমিও গবেষক ডা:রেজাউল করিম, নান্দাইল হোমিও এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলা উদ্দিন,কোষাধ্যক্ষ ডা:মিনাল কান্তি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ভূইয়া,দপ্তর সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর