দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নান্দাইলে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত



"নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ,সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি"এই শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ (১৪৩০)উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আযোজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল। 


র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড হযে নান্দাইল মডেল থানা পর্যন্ত যায়। এবং পূনরায় উপজেলা চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়।


র‌্যালিতে যোগদান করেন,সহকারী কমিশনার (ভূমি)এটিএম আরিফ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহমুদুর রশিদ, উপজেলা যুব উন্নমন কর্মকর্তা মো.ফয়েজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী,নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ প্রমুখ। 


র‌্যালিতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে স্কুলের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।


র‌্যালিটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ঢোল বাজিয়ে আনন্দ করে।এসময় উৎসুক মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি উপভোগ করেন। 

আরও খবর