নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ জেলেকে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ বেহুন্দী ও বেড় জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ। 


মৎস্য কর্মকর্তা জানান, তারা সুগন্ধা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেই মর্মে খবর পেয়ে মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে  দুটি বেহুন্দী জাল ও একটি বেড় জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা হবে বলে তিনি জানান।

জরিমানা প্রাপ্তরা হলেন, বরিশাল জেলার মুলাদী থানার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. আলামিন(২৮), একই ঠিকানার জলিল বেপারীর ছেলে মো. রিপন বেপারী(৪০) ও আ. রব বেপারীর ছেলে মো. ইব্রাহিম (৩৫)। এছাড়া জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। 

এসময় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাব্বি (১৪) কে ভবিষ্যতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ না ধরার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে