যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুধী সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৫ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৮ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে