তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাঠপর্যায়ের ১৪০ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

​নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোট চারটি ব্যাচে ভাগ হয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।

​মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (Maternal, Newborn, Child and Adolescent Health—MNCAH) সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ কারিগরি দিক নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP), স্বাস্থ্য সহকারী (HA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI), স্বাস্থ্য পরিদর্শক (HI), এমটি-ইপিআই (MT-EPI), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারী (FWA)-রা।

​প্রশিক্ষণের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক।

​এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রমজান আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক, এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার নিতা ফ্লোরা দাস এবং এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার।

​অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলার বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মূল চালিকাশক্তি। তাই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও শানিত করা প্রয়োজন।

​প্রশিক্ষণে অংশ নেওয়া মাঠকর্মীরা জানান, এখানে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা তারা নিজ নিজ কর্মক্ষেত্রে পুরোপুরি প্রয়োগ করবেন। বিশেষ করে মাতৃ ও নবজাতকের যত্ন এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানে এই প্রশিক্ষণ তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলেছে

Tag
আরও খবর