তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক

দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরী পৌরসভার ১৬টি মন্দিরের সনাতনী সম্প্রদায়ের ভাই-বোনদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য মেয়র প্রার্থী জনাব মোঃ আজিজুল হক।  

​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। নাগেশ্বরী পৌরসভাকে একটি মানসম্পন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি।”  

​তিনি আরও বলেন, নাগেশ্বরী পৌরসভার ১৬টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তিনি ও তাঁর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সার্বিক খোঁজখবর রাখছেন। সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে তিনি পৌরসভার সকল সনাতনী ভাই-বোনদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সার্বিক কল্যাণ কামনা করেন।  

​উল্লেখ্য, মোঃ আজিজুল হক আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এলাকার সাধারণ জনগণের সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন।

Tag
আরও খবর