ডিম একটি পুষ্টিকর খাবার। নিয়মিত ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমে। “প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” এ প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধরের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সুমাইয়া আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন- প্রাণীসম্পদ বিভাগের জেলা, উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ডেইরি ও পোল্ট্রি খামারীর মালিকবৃন্দ। এর আগে বিভাগীয় প্রাণীসম্পদ কার্যালয় থেকে বিশাল এক র্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
১৩ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৯ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
৮৪ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৭ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৯৮ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
১৫১ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
১৬৮ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে